শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বৈদ্যুতিক তার চুরি, বিদ্যুৎহীন তিতুমীর কলেজের ছাত্রীনিবাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
বৈদ্যুতিক তার চুরি, বিদ্যুৎহীন তিতুমীর কলেজের ছাত্রীনিবাস


ক্যাম্পাস করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সিরাজ ছাত্রীনিবাস থেকে বিদ্যুতের তার চুরি হয়েছে। এতে রোববার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পুরো ছাত্রীনিবাস।

রোববার (২১ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। প্রায় ২৫-৩০ ফুট তার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিরাজ ছাত্রনিবাসের তত্বাবধায়ক রসায়ন বিভাগের প্রভাষক সান্ত্বনা কর্মকার বলেন, রাতে এ চুরির ঘটনা ঘটেছে। এখন বিদ্যুতের লাইনের কাজ চলছে, দ্রুতই বিদ্যুৎসংযোগ ঠিক হবে।

সিরাজ ছাত্রীনিবাসের এক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, সাড়ে তিনটার দিকে উঠে আর কারেন্ট পাইনি, হয়তো তিনটার দিকে চুরি হয়েছে। সারাদিন ধরে কারেন্ট নেই। রান্নাবান্নায় সমস্যা। পরীক্ষা চলছে। পড়াশোনার ক্ষতি হচ্ছে।

নিরাপত্তা কর্মীরা এ চুরির ঘটনার সঙ্গে জড়িত কি না জানতে চাইলে প্রভাষক সান্ত্বনা কর্মকার বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর বোঝা যাবে কারা জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, সহকারী সুপারের কাছ থেকে ঘটনাটি জেনেছি। শিগগিরই তার সংযুক্ত করা হবে। এ ঘটনায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, গার্ডদের ডাকা হয়েছে।

সারাবাংলা/এনএসএম/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর