শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চমেকের ৩১ ছাত্র বহিষ্কার, খুলছে ২৭ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
চমেকের ৩১ ছাত্র বহিষ্কার, খুলছে ২৭ নভেম্বর


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ছাত্রলীগের দু’পক্ষে মারামারির ঘটনায় ৩১ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের পর ২৭ নভেম্বর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা চমেকের এমবিবিএস ও বিডিএস’র বিভিন্ন বর্ষের ছাত্র। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। এদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিতরা আছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে চমেক একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই সভায় সভাপতিত্ব করেন চমেকের অধ্যক্ষ সাহেনা আক্তার।

চমেকের অধ্যক্ষ সাহেনা আক্তার সারাবাংলাকে জানিয়েছেন, একাডেমিক কাউন্সিলের সভায় গত দুইবছরে মারামারিসহ কলেজে শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’টি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ২৭ নভেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকে চমেক খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ৩১ জনের মধ্যে ২৩ জন এমবিবিএস বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং ৮ জন ডেন্টাল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

এদিকে চমেকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই বছরের জন্য বহিষ্কৃতরা হয়েছেন আটজন। তারা হলেন— এমবিবিএস ৬২তম ব্যাচের এইচ এম আসহাব উদ্দিন, সৌরভ ব্যাপারী ও সাদ মোহাম্মদ গালিব, ৬১তম ব্যাচের সাইফ উল্লাহ, ৬০তম ব্যাচের অভিজিৎ দাশ। এছাড়া বিডিএস ৩০তম ব্যাচের সাজেদুল ইসলা, ৩১তম ব্যাচের জাহেদুল ইসলাম ও ৩০তম ব্যাচের ইমতিয়াজ আলমকেও দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

দেড় বছরের জন্য বহিষ্কার করা হয় দুজনকে। তারা হলেন— এমবিবিএস ৫৯ তম ব্যাচের রিয়াজুল ইসলাম ও ৬০ তম ব্যাচের অভিজিৎ দাস।

এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ২১ জনকে। তারা হলেন— সাজু দাস (এমবিবিএস ৬২তম), রকিব উদ্দিন আহমেদ (৬২তম), জাকির হোসেন (৬২তম), জুলকাফল মহাম্মদ শোয়েব (৬২তম), ইব্রাহিম খলিল (৬২তম), চমন দাশ (৬২তম), ফারহান রহমান (৬২তম), মাহিন আহমেদ (৬২তম), শেখ ইমাম হাসান (৬২তম), সৌরভ দেবনাথ (৬২তম), মইনুল হোসেন (বিডিএস ৩১তম), আরাফাত ইসলাম (৬২তম), হাবিবুল্লাহ হাবিব (বিডিএস ৩০তম), মো. আনিস (বিডিএস ৩১তম), এহসানুল কবির (বিডিএস ৩১তম), মাহতাব উদ্দিন (বিডিএস ৩১তম), মো. শামীম (৬০তম), মো. সাব্বির (৬০তম), মইন ভূঁইয়া (৬১তম), তৌফিকুর রহমান (৫৮তম) ও আল আমিন ইসলাম (৫৮তম)।

গত ২৯ ও ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাস ও ক্যাম্পাসে পৃথকভাবে ছাত্রলীগের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনার পর ৩০ অক্টোবর চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সারাবাংলা/আরডি/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর