বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
প্রথম নারী প্রধানমন্ত্রী পেল সুইডেন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

ইউরোপের দেশ সুইডেনে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। পার্লামেন্টে বুধবারের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট দলের এই নেতা। বুধবার বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

সুইডেনের একমাত্র নর্ডিক দেশ যেখানে এর আগে কোনো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা চলতি মাসের শেষের দিকে সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতৃত্বে আসেন। বিদায়ী নেতা স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমান অর্থমন্ত্রী ম্যাগডালেনা অবশ্য দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত বুধবারের ভোটে জেতেননি। তার পক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন সদ্যস্য। অন্যদিকে তার বিপক্ষে ভোট পড়েছে ১৭৪টি। পার্লামেন্টের ৫৭ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।

তবে ম্যাগডালেনার বিপক্ষের ভোটের চেয়ে তার পক্ষে পাওয়া ভোট এবং ভোট দেওয়া থেকে বিরত থাকা সদস্যদের যোগফল বেশি। তাই সুইডেনের নির্বাচন পদ্ধতি অনুযায়ী কম ভোট পেয়েও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

এদিকে, ম্যাগডালেনার এই বিজয়কে সুইডেনের জন্য মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। কারণ  কয়েক দশকের মধ্যে লিঙ্গ সমতার মাপকাঠিতে ইউরোপের সবচেয়ে প্রগতিশীল হিসেবে পরিচিত এই দেশটিতে রাজনীতির শীর্ষ পর্যায়ে এই প্রথম কোনো নারী আসলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর