শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবির পদোন্নতি-নিয়োগ বোর্ড থেকে ডিনের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৬০ সময় দেখুন
চবির পদোন্নতি-নিয়োগ বোর্ড থেকে ডিনের পদত্যাগ


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য নির্বাচনী বোর্ডের সদস্য থেকে পদত্যাগ করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, স্মারক নম্বর- এ-৩৭৫/৭২৮০ ২১ নভেম্বর অনুযায়ী আমি নিম্ন স্বাক্ষরকারীকে অত্র বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী/সমমানের পদ হতে সেকশন অফিসার অথবা সমমানের আপগ্রেডেশনের মাধ্যমে নিয়োগের জন্য নির্বাচনী বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‘বর্তমানে উক্ত নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াগত ত্রুটির কারণে আইনি জটিলতা ও সামাজিক ঝুঁকি সৃষ্টি বলে মনে করছি। এই অবস্থায় ব্যক্তিগত নিরাপত্তার কারণে আমি উক্ত নির্বাচনী বোর্ড থেকে পদত্যাগ করছি। এ পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, আমরা পদত্যাগপত্র পেয়েছি। কী মনে করে উনি পদত্যাগ করছেন। এটি ওনার ব্যক্তিগত ব্যাপার।’

সারাবাংলা/সিসি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর