বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঘাসফুল- প্রতিষ্ঠাতা পরাণ রহমান মরণোত্তর বেগম রোকেয়া পদক ২০২১ পেয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
ঘাসফুল- প্রতিষ্ঠাতা পরাণ রহমান মরণোত্তর বেগম রোকেয়া পদক ২০২১ পেয়েছে


 

জেসমিন বাপ্পি, নিজস্ব প্রতিবেদক ::

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরুপ সরকার শামসুন্নাহার রহমান পরাণকে মরণোত্তর বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত ২৩ নভেম্বর ২০২১ তারিখে স্বাক্ষরিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম এক পত্রের মাধ্যমে ঘাসফুল এর নির্বাহী সদস্য পারভীন মাহমুদ এফসিএ বরাবরে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

পরাণ রহমান ১৯৪০ সালে ০১ জুন জন্মগ্রহণ এবং ১৮ ফেব্রুয়ারী ২০১৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭২ সালে উন্নয়ন সংস্থা ঘাসফুল প্রতিষ্ঠা করেন। পত্রে উল্লেখ করা হয় আগামি ০৯ ডিসেম্বর ২০২১ তারিখে সকাল ৯:৩০টায় ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই পদক প্রদান করবেন।

দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী এমন পদকের জন্য দেশরত্নদেরকেই খুঁজে বের করেন। মরণোত্তর বেগম রোকেয়া পদক ২০২১ পাওয়ায় ঘাসফুল প্রতিষ্ঠাতা পরাণ রহমানকে ঘাসফুল, চট্টগ্রাম ও চট্টগ্রামে কর্মরত এনজিও সমুহ শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মরহুমা পরাণ রহমানের পরিবারের পক্ষ থেকে তাঁর জৈষ্ঠ্যকন্যা পারভীন মাহমুদ এফসিএ এই পদক গ্রহণ করবেন। ঘাসফুল পরিবার সরকারের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর