বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

Viral Video: রুটি বানাতে ব্যস্ত তরুণীর মৃদুহাসিতে মুগ্ধ নেটদুনিয়া! দেখুন ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
Viral Video: রুটি বানাতে ব্যস্ত তরুণীর মৃদুহাসিতে মুগ্ধ নেটদুনিয়া! দেখুন ভিডিও


সোশ্যাল মিডিয়ায় এখন রোজ কতকিছুই যে ভাইরাল হয় তার কোন হিসাব নেই। এগুলি কখনও মানুষকে আনন্দ দেয় তো কখনও আবার অবাকও করে দেয়। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক অল্প বয়সী তরুণীকে রুটি বানাতে দেখা যাচ্ছে। তার রুটি বানানোর এই ভিডিও রেকর্ড করা হচ্ছে বুঝে, তাঁর ঠোঁটে ফুটে ওঠে এক মৃদু হাসির ঝলক। যা দেখে নেট দুনিয়াও মুগ্ধ হয়েছে। সেই সঙ্গে নেটিজনদের প্রশংসাও কুড়িয়েছে ওই মেয়েটি। তবে মেয়েটি কোথায় থাকেন এবং কে ভিডিওটি বানিয়েছেন, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।

জেসমিন সাইনী (Jasmeen Sainii) নামে এক Instagram ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওটিএখনও পর্যন্ত ২ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন।মেয়েটির হাসি দেখে অনেককে মন্তব্য করতেও দেখা গিয়েছে। পোস্টে ওই তরুণীর হাসি সম্পর্কে একজন মন্তব্য করেছেন ‘প্রাকৃতিক সৌন্দর্য’। অন্য একজন লিখেছেন, ‘এই মেয়েটির মধ্যে কী আছে আমি তা জানি না, কিন্তু এটি আমাকে একটি সুন্দর অনুভূতি দিয়েছে।’ এরকমই অসংখ্য মন্তব্যে ভরে গিয়েছে ভিডিও পোস্টটি। তরুণীর সরলতা এবং মুখের মিষ্টি হাসি দেখে নেটিজনদেরও মন গলে একেবারে জল। আবার অনেকেরুটি বানানোয় তাঁর দক্ষতার প্রশংসাও করেছেন।

বছর দুই আগে ফটোগ্রাফার জিয়া আলির (Jiah Ali) তোলা পাকিস্তানি (Pakistan) চা বিক্রেতা আরশাদ খানেক (Arshad khan) ছবি নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। তখন তাঁর নীল চোখের প্রশংসায় মেতেছিলেন অনেকেই। একজন সাধারণ চা বিক্রেতার নীল চোখের জাদুতে মুগ্ধ হয়েছিল গোটা নেটদুনিয়া। যার জেরে একেবারে সাধারণ চা বিক্রেতা থেকে তিনি রাতারাতি হয়ে গেলেন ‘আরশাদ খান চাওয়ালা’। বর্তমানে আরশাদ ইসলামাবাদে (Islamabad) একটি ঝাঁ চকচকে রেস্তরাঁর মালিক। এমনকি জানা যায়, এ বার লন্ডনেও(London) ক্যাফে খুলবেন আরশাদ খান।

এছাড়া কিছু দিন আগে, এক প্রবীণ ভারতীয় মহিলাকে শাড়ি পরে টেন পিন খেলতে দেখা যায়। দেখে মনে হয় তিনি যেন একজনদক্ষ খেলোয়াড়। আর তাতেই মুগ্ধ নেটদুনিয়া। মূহুর্তের মধ্যেই সেই ভিডিওটিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটি তাঁর নাতি সুদর্শন কৃষ্ণমূর্তি(Sudarshan Krishnamurthy) Twitter-এ শেয়ার করেছিলেন। বয়স যে একটি সংখ্যা মাত্র তা সেই দিদিমাই প্রমাণ করেন।

এছাড়াও সঙ্গীত শিল্পী যশরাজ মুখাতেরও (Yashraj Mukhate)একটি সংলাপ ‘রসোরে মে কন থা?(Rasode Mein Kaun Tha) ঝড়ের গতিতে ভাইরাল হয়। যা খুব কম সময়ের মধ্যেই যশরাজকে প্রচুর পরিচিতি দেয়। পরবর্তীতে তাঁর আরও কিছু জনপ্রিয় হিট সংলাপ ভাইরাল হয়। তার মধ্যে অন্যতম হল “পাভরী হরি হ্যায়” (pawri hori hai)।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর