বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন


নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালাটি আয়োজন করে বিশ্বে শিশুদের প্রথম বাংলা অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম। এতে সহযোগিতা করে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

বুধবার সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কন্দার কচি মিলনায়তনে নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘এই কর্মশালার মাধ্যমে শিশুরা সাংবাদিকতা শিখে শিশুদের বিভিন্ন বিষয়ে সংবাদ করবে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। নিজেদের অধিকারগুলো আদায় করে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে শিশুদের ভূমিকা থাকা প্রয়োজন। সমাজের বিভিন্ন পর্যায়ে শিশুদের সমস্যা ও সম্ভাবনাগুলো এই ক্ষুদে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরে সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তোমরা যারা শিশুদের বিষয়গুলো নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এই কর্মশালায় অংশগ্রহণ করেছ তোমাদের সবার জন্য আমার আন্তরিক শুভ কামনা। তোমাদের সংবাদে উঠে আসা সমস্যাগুলো নিয়ে আমার পক্ষ থেকে কিছু করণীয় থাকলে আমি অবশ্যই তা
করবো।’

শিশু সাংবাদিক মাহিম তাজওয়ার অর্পণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা সমন্বয়ক আবু নাছের মঞ্জু। মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হ্যালোর ভারপ্রাপ্ত
নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখে সফি উদ্দিন।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন থেকে ২০ জন শিশু অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৩ জন মেয়ে শিশু ও ৭ জন ছেলে শিশু রয়েছে। অংশগ্রহণকারীদেরকে শিশু অধিকার, সংবাদ লেখার কৌশল, জেলায় শিশু অধিকার বিষয়ক
সংবাদ, ভিডিও সংবাদ এবং মুঠোফোনে ভিডিও সংবাদ তৈরির ধারণা দেওয়া হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা হলেন- আশিকা ফাইরুজ্জামান চৌধুরী তোফা, আফনান কাশপিয়া তুষ্টুনী, তাবাসসুম আকবর, ফারহিন আহমেদ আদিতা, প্রীতিলতা ভৌমিক, রাহিতাতুল মায়িদা, মনিষা দাস, চন্দ্রবিন্দু সাহা, ত্রিধা মজুমদার, ওয়াজিহা আলম, রোদেলা ফেরদৌস কথা, তাসকিন তাবাসসুম আফরিদা, সফি উদ্দিন, মো: তানিম হোসেন, সরোয়ার মাহি, মাহিম তাজওয়ার অর্পণ, রিফাত আহাম্মেদ আইমান, ইব্রাহীম ইবান, মাহাদী হাসান ও রাবেয়া বিনতে হাসান।

বৃহস্পতিবার বিকেলে কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর