শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ডুফার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
বর্ণাঢ্য আয়োজনে ডুফার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সারাবাংলা ডেস্ক

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞান অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি তারিকুল আলম, সহসভাপতি সুজন মাহমুদ, যুগ্ম সম্পাদক আবু সালেহ, উর্মি ফারুকী, প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম এনায়েত হোসেন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. সৈয়দ নেয়ামুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডুফার সদস্যরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।

এর আগে, বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে কেক কাটা হয়। এ ছাড়া চট্টগ্রাম, যশোর, খুলনা মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ও যুক্তরাজ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডূফা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর