রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ সময় দেখুন
হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম শনিবার দুপুরে তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে পরিদর্শন করেছেন। এসময় হিলি স্থলবন্দরের জিরোপয়েন্ট, পানামা পোর্টের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং আমদানী-রপ্তানী ব্যবসা সংক্রান্ত খোঁজ-খবর নেন। এরপর তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস, স্থানীয় প্রশাসন, পুলিশ, বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট, ব্যবসায়ী সাথে মতবিনিময় সভা করেন।

সভায় ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মুখিন সহ বন্দর সংশ্লিষ্ট সমস্যাগুলো তার কাছে তুলে ধরেন। এসময় এনবিআরের চেয়ারম্যান এসব সমাধানে দ্রুত প্রদক্ষেপ নিবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। পরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাস্টমস রর্ংপুর বিভাগীয় কমিশনার শওকত আলী সাদি, রংপুর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, কর কমিশনার ইকবাল হোসেন, রাজস্ব বোর্ডের সদস্য আব্দুল হান্নান শিকদার, হিলি স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সহ অনেকে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর