রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় নতুন ২ শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
চট্টগ্রামে করোনায় নতুন ২ শনাক্ত


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় শহরে ও গ্রামে একজন করে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ১০ শতাংশ। এ সময়ে জেলার কোথাও করোনায় কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন অফিস থেকে জেলার হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে আজ পাঠানো সর্বশেষ  প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চট্টগ্রামের নয়টি ল্যাবে শনিবার ১ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ২ জনের মধ্যে শহরের বাসিন্দা একজন ও হাটহাজারী উপজেলার একজন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৪১৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ১০১ জন ও গ্রামের ২৮ হাজার ৩১৬ জন। গতকাল করোনায় জেলায় কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭২৩ জন ও গ্রামের ৬০৮ জন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর