রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ওহাবি মতাদর্শের বিপরীতে সৌদি যুবরাজ, জানালেন সংস্কার পরিকল্পনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪০৮ সময় দেখুন
ওহাবি মতাদর্শের বিপরীতে সৌদি যুবরাজ, জানালেন সংস্কার পরিকল্পনা


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমান (এমবিএস) বলেছেন, দেশের শাসন এবং বিচারের ক্ষেত্রে কেবলমাত্র কুরআন এবং বিশুদ্ধ হাদিস ব্যতীত অন্যান্য উৎসগুলোকে বাতিলের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, পবিত্র কুরআনে লিখিত বর্ণনার বাস্তবভিত্তিক এবং সময় উপযোগী প্রয়োগ নিশ্চিত করেত কাজ করছেন তিনি।

রিয়াদভিত্তিক আল-এরাবিয়া নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সৌদি যুবরাজ ভিশন-২০৩০ নিয়ে কথা বলতে গিয়ে এসব সংস্কার পরিকল্পনার কথা জানান।

এমবিএস-এর এই সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে, স্নায়ুযুদ্ধের সময় থেকে সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রচারিত ওহাবি মতাদর্শ বা রাজনৈতিক ইসলাম তত্ত্ব অকেজো হয়ে পড়বে।

সেক্ষেত্রে অপরাধের শাস্তি হিসেবে পাথর নিক্ষেপ করে হত্যা-দোররা মারা-খোঁজাকরণ প্রক্রিয়া বাতিল হবে। এছাড়াও, অবিশ্বাসী ও সমকামীদের মৃত্যুদণ্ডের শাস্তিও বৈধতা হারাবে।

লক্ষণীয় ব্যাপার হলো, যুবরাজ যে ধর্ম সংস্কার প্রস্তাব দিয়েছেন সৌদি আরবে এ ব্যাপারে আলোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে, সৌদি আরবে প্রচলিত ইসলামের আধুনিকায়ন এবং ইসলামি আইনের যুগোপযোগী প্রয়োগের দাবি তুলে অনেক মুসলিম বুদ্ধিজীবী এবং চিন্তক মৃত্যুদণ্ড সাজা ভোগ করেছেন, এখনও কারাবন্দী আছেন অনেকেই। অথচ তার বক্তব্য টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

এ ব্যাপারে মোহাম্মাদ বিন সালমান বলেন, তিনি নিশ্চিত যে, ওহাবি মতাদর্শের জনক শেখ মোহাম্মাদ আবদুল ওহাব জীবিত থাকলে এই আদর্শিক অন্ধত্বের বিপরীতে নিজেই সংস্কার প্রস্তাব নিয়ে হাজির হতেন।

প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ক্ষমতার উত্তরসূরি হিসবে মোহাম্মাদ বিন সালমানের নাম ঘোষণা করার পর থেকেই ধর্ম এবং রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে যুবরাজের নানান পরিকল্পনা এবং তার বাস্তবায়নের খবর সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে। এর আগেও তার দেশে নারী স্বাধীনতার ব্যাপারে বিভিন্ন মন্তব্য করেন এমবিএস। রক্ষণশীল দেশটিতে ২০১৮ সালের ২৪ জুন নারীরা প্রথমবারের মতো গাড়ি চালানোর অনুমতি পেয়েছিলেন।

যদিও তার সমালোচকদের মতে ক্ষমতাকে নিরঙ্কুশ করার স্বার্থে যুবরাজ মোহাম্মাদ সংস্কারের নামে তার প্রতিদ্বন্দ্বীদেরকে দমন করেছেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর