রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামে ৪ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ সময় দেখুন
চট্টগ্রামে ৪ জন করোনায় আক্রান্ত


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ উপজেলার একটিতেও করোনায় কেউ আক্রান্ত হয়নি। তবে এ সময়ে শহরের নতুন ৪ জনের দেহে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে। সংক্রমণ হার ০ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া, করোনায় কোনো রোগির মৃত্যু হয়নি।

চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য জান গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর পাঁচ ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের নতুন ৪ জীবাণুবাহক শনাক্ত হন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৫৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৪ হাজার ১৩৭  ও গ্রামের ২৮ হাজার ৩২০ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এর মধ্যে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর