সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’


মামুন সোহাগ:: দেশের বাজারে এলো আরও একটি নতুন দৈনিক পত্রিকা, নাম ‘নয়া শতাব্দী’। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে পাওয়া যাবে দৈনিকটি। এ ছাড়াও অনলাইনে ২৪ ঘণ্টায় পাওয়া যাবে সকল সংবাদের আপডেট।

পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

পাটমন্ত্রী বলেন, সাংবাদিকসমাজ জাতিকে সঠিক পথ দেখায়। আমরা নয়া শতাব্দীর কাছ থেকে সঠিক খবরগুলো পাবো, যাতে দেশ-জাতি উপকৃত হয়। সেই সাথে আপনাদের সংবাদের মাধ্যমে বাংলাদেশ যেন জেগে ওঠে সেটাই কামনা করছি।

নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন বলেন, তরুণ প্রজন্মকে কাছে টানতে নয়া শতাব্দী দীর্ঘ গবেষণা, প্রচেষ্টা ও কারিগরি সহায়তায় দেশের প্রথম ডিজিটাল দৈনিক পত্রিকা নিয়ে এসেছে। কিউআর কোডের মাধ্যমে পত্রিকার পাশাপাশি অডিয়ো শুনতে ও ভিডিয়ো দেখতে পারবেন। একই সাথে আমরা একটা ডিজিটাল কর্ণার করেছি, যার প্রতিটি সেগমেন্ট স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন।

প্রকাশক মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে দেশে যখন অনেক পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে এই সময়ে আমরা অনেক বড় সাহস দেখিয়েছি সংবাদপত্রকে ভালোবাসি বলেই। আমরা সত্যকে প্রকাশ করতে চাই, সেই সাথে সত্যকে ধারণ করতে চাই।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর