বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ‘Who approved it?’: Hockey India president Dilip Tirkey seeks answers on jersey switch | Hockey News Top Ent News, August 3: Salman Khan Opens Up About Time In Jail; Kangana Ranaut Takes A Dig At Sonakshi Sinha? | Bollywood News এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের প্রতি অঙ্গীকার বিন্দুমাত্র টলবে না: চীনা রাষ্ট্রদূত

ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মুনাকে ছেড়ে দিয়েছে ইসরাইলি পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৯২ সময় দেখুন
ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মুনাকে ছেড়ে দিয়েছে ইসরাইলি পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মুনা আল-কুর্দকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরাইলি পুলিশ। সম্প্রতি পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ করার বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। খবর বিবিসি।

রোববার (৬ জুন) সকালেই গ্রেফতার করা হয়েছিল মুনা আল-কুর্দকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকায় নিজ বাড়ি থেকে মুনা আল-কুর্দুকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে ইসরাইলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে ইসরাইল পুলিশের এক মুখপাত্র মুনা আল-কুর্দের নাম উল্লেখ না করেই বলেছিলেন, আদালতের আদেশেই পুলিশের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছে।

তবে রোববার রাতে আল জাজিরার খবরে বলা হয়, কয়েক ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ছাড়া পেয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমাদের ভয় দেখাতে তারা (ইসরাইলি পুলিশ) যা কিছুই করুক, আমাদের যতজনকেই আটক করুক, আমরা ভয় পাব না।

প্রসঙ্গত, গত মাসে পূর্ব জেরুজালেমে থেকে জোরপূর্বক উচ্ছেদ ও আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় ফিলিস্তিন ও ইসরাইল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ১১ দিন ধরে চলা ইসরাইলের বোমা হামালায় গাজায় ৬০ জন শিশুসহ ২৫৩ জন নিহত হয়। অপর দিকে গাজা থেকে হামাসের ছোড়া রকেটে শিশুসহ ১২ জন ইসরাইলি নিহত হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom