রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আদালতে মামলার আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
ময়মনসিংহে ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আদালতে মামলার আবেদন


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি::

ময়মনসিংহের সাইবার ট্রাইবুনাল আদালতে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ বজলুর রহমান এই মামলার আবেদন গ্রহন করে পরবর্তী আদেশের জন্য তারিখ নির্ধারণের করেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী এই মামলার আবেদন করেন। ওই মামলায় মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের অভিযোগ করে এই মামলার আবেদন করা হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‘মুরাদ হাসান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ বিভিন্ন নারীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এছাড়াও তিনি দেশের সব নারী
জাতিকে অসম্মান করেছেন। সরকার তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে ফেললেই তার বিচার হয়ে যায়নি। দেশের প্রচলিত আইনে মুরাদ হাসানের এই ঘৃণ্যতম অপরাধের শাস্তির দাবিতে মামলার আবেদন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আদালত মামলা আমলে নিয়ে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসবেন।’

তিনি আরো বলেন, ‘নাহিদ রেইনস নামে একটি ফেইসবুক আইডি থেকে ডাঃ মুরাদ হাসানের অশালীন বক্তব্য প্রচার করায় তাকেও এই মামলার আসামি করা হয়েছে। উল্লেখ্য,‘নাহিদ রেইনস হলো মহিউদ্দিন হেলাল নাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি।’

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর