বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

how to make peas kachuri– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
how to make peas kachuri– News18 Bangla


শীতকাল মানেই কড়াইশুটির কচুরি, শিখে নিন সহজ রেসিপি

photo: collected

শীতকাল মানেই গরম গরম কড়াইশুটির কচুরি আর ছোট ছোট আলুর দমের সুস্বাদু, রাজকীয় জলখাবার৷ আজ শিখে নিন কড়াইশুটির কচুরির লোভনীয় রেসিপি৷

কী কী লাগবে

ময়দা-আধ কাপ
আটা-আধ কাপ
তেল-১ টেবল চামচ
গরম জল-১/৪ কাপ
বেকিং পাউডার-১/৪ চা চামচ
নুন-১/৪ চা চামচ
কড়াইশুটি- ১ কাপ
লঙ্কাগুঁড়ো-১/৪ চা চামচ
হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ
ধনে গুঁড়ো-আধ চা চামচ
মৌরি গুঁড়ো- আধ চা চামচ
চাট মশলা-আধ চা চামচ
আমচুর-আধ চা চামচ
কাঁচালঙ্কা, আদা বাটা-আধ চা চামচ
গোটা জিরে-১/৪ চা চামচ
বেসন-১ টেবল চামচ
তেল-২ চা চামচ
নুন-স্বাদ মতো
ভাজার জন্য তেল-২,৩ কাপ

কীভাবে বানাবেন

আটা, ময়দা, নুন ও বেকিং পাউডার একসঙ্গে নিয়ে তেল ও জল দিয়ে ঠেসে মাখুন৷ পাতলা ভেজা কাপড় দিয়ে মুড়ে কিছুক্ষণ রেখে দিন৷
কড়াইশুটি সিদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে বেটে নিন৷
কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন৷ ফোড়ন ভেজে আদা, কাঁচা লঙ্কা বাটা দিন৷ ১ মিনিট ভেজে সব গুঁড়ো মশলা ও নুন দিন৷ নাড়াচাড়া করে বেসন ও কড়াইশুটি দিয়ে আরও ২-৩ মিনিট নাড়ুন৷
আটা মাখা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিন৷ লেচির মাঝখানে আঙুলের চাপে গর্ত করে কড়াইশুটির পুর ভরে নিন৷ লুচির আকারে বেলে নিন৷
কড়াইতে তেল গরম করে হালকা, মাঝারি আঁচে ছাঁকা তেলে সোনালি করে ভেজে তুলুন গরম গরম কড়াইশুটির কচুরি৷

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom