রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

রাতের তাপমাত্রা বাড়তে পারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
রাতের তাপমাত্রা বাড়তে পারে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট এবং ময়মনসিংহ বিভাগসহ দু’এক জেলার বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায়ই অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও যশোরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা বাড়ছে।

এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক শুন্য, ময়মনসিংহে ১৪ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৬ দশমিক ৬, রাজশাহীতে ১৪ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক শুন্য, খুলনায় ১৪ দশমিক শুন্য এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছকাছ এলাকায় অবস্থান করছে। উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দূর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ আন্দামান সাগর এবং এর আশেপাশের মালাক্কা প্রণালীতে অবস্থান করছে এবং বর্তমানে গুরুতত্বহীন হয়ে পড়েছে।

সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৭ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৮ মিনিটে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর