শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হলেন ১৪৭৯ প্রভাষক [তালিকাসহ]

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ সময় দেখুন
পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হলেন ১৪৭৯ প্রভাষক [তালিকাসহ]


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োজিত প্রভাষক পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন প্রায় দেড় হাজার কর্মকর্তা। এর বাইরেও ছুটি ও প্রেষণে থাকা আরও ১৭ প্রভাষককেও পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ছুটি শেষ হলে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা আলাদা দুইটি প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ ও সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের ১ হাজার ৪৭৯ জনকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। জাতীয় বেতন স্কেল অনুযায়ী তাদের বেতন শুরু হবে ৩৫ হাজার ৫০০ টাকা দিয়ে।

এতে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে আগের পদে দায়িত্ব পালন করবেন। মাউশি প্রকাশিত নির্দেশনা অনুযায়ী তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া সরাসরি বা অনলাইনে শেষ করতে হবে।

পদোন্নতি পাওয়া ১ হাজার ৪৭৯ প্রভাষকের তালিকা দেখুন এখানে—

দ্বিতীয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, লিয়েন/ডেপুটেশন/শিক্ষা ছুটিতে নিয়োজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ভিত্তিক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিভাগীয় কমিটির সভায় সুপারিশ করা হয়েছিল। তাদের লিয়েন/ডেপুটেশন/শিক্ষা ছুটি শেষে কাজে যোগদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করতে হবে। এরপর তাদের নিজ নিজ বিষয়ে সহকারী অধ্যাপক পদে পদায়নসহ পদোন্নতির আদেশ জারি করা হবে।

পদোন্নতি পেতে যাওয়া ১৭ প্রভাষকের তালিকা দেখুন এখানে—

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর