মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

খুব সহজ, বাড়িতেই বানাতে পারেন রাস্তার মতো আলুর চপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮৮ সময় দেখুন
খুব সহজ, বাড়িতেই বানাতে পারেন রাস্তার মতো আলুর চপ


বৃষ্টি এসেছে ঝেঁপে৷ এই বৃষ্টিতে জমে যাবে মুড়ির সঙ্গে আলুর চপ৷ কিন্তু বাইরে বেরোতে পারছেন না? শিখে নিন কীভাবে বাড়িতেই বানাতে পারেন রাস্তার মতো আলুর চপ৷

কী কী লাগবে

আলু-২৫০ গ্রাম(মাঝারি সাইজের ৩টে)
জল-প্রয়োজন মতো
তেল-১ টেবল চামচ
পেঁয়াজ কুচি-১/৩ কাপ
আদা বাটা-আধ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচালঙ্কা-১টা (কুচনো)
হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১/৪ চা চামচ
ধনেগুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
ধনেপাতা কুচি-১ টেবল চামচ
নুন-স্বাদ মতো
বেসন-১ কাপ
বেকিং সোডা-১ চিমটি

কীভাবে বানাবেন

আলু পরিমাণ মতো জলে আধ চা চামচ নুন দিয়ে সিদ্ধ করুন৷ ৪-৫টা হুইসলের আলু জল থেকে ছেঁকে নিন৷ আলুর মধ্যে ফর্ক ঢুকিয়ে দেখুন নরম হয়েছে কিনা৷ ছোট কড়াইতে ১ টেবল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিন৷ মাঝারি আঁচে পেঁয়াজ স্বচ্ছ করে ভেজে নিন৷ আদা বাটা, রসুন বাটা ও কাঁচালঙ্কা কুচি দিন৷ আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভাল ভাবে মিশিয়ে নিন৷ সিদ্ধ আলু দিয়ে হাতা দিয়ে ভাল করে ম্যাশ করে দিন পেঁয়াজের মিশ্রণের সঙ্গে৷ এর মধ্যে ধনেপাতা কুচি ও নুন দিন৷ আঁচ বন্ধ করে আলুর মিশ্রণ ঠান্ডা করে নিয়ে হাতের চাপে চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিন পুরো মিশ্রণ থেকে৷

এবার ১ কাপ বেসনে ১ চিমটি বেকিং সোডা ও আধ চা চামচ নুন মেশান৷ জল দিয়ে গুলে ঘন ব্যাটার তৈরি করুন৷ কড়াইতে তেল গরম করুন৷ আলু বেসনের ব্যাটারে ডুবিয়ে নিন৷ গরম তেলে ছাড়ুন৷ একপিঠ সোনালি রং ধরতে থাকলে উল্টে দিয়ে দুপিঠ ভাল করে বাদামি করে ভেজে নিন৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর