শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

ঢাবিতে শতবর্ষ কনসার্ট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার প্রদান করল নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৭৬ সময় দেখুন
ঢাবিতে শতবর্ষ কনসার্ট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার প্রদান করল নগদ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে আয়ােজিত ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে নগদ। সম্প্রতি ঢাকার বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়।

গত ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক কনসার্টের আয়ােজন করে নগদ। দেশবরেণ্য শিল্পীদের কনসার্টে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হ্যাশট্যাগ ক্যাম্পাইনের মাধ্যমে স্মার্টওয়াচ উপহারের ঘােষণা দেয় নগদ। পরবর্তীতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ক্যাম্পেইনে মােট দশজন স্মার্টওয়াচ বিজয়ী হন।

এই ক্যাম্পেইন বিষয়ে নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের আনন্দ আয়ােজনে আমরা নগদ পরিবার যুক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত। আমাদের আশা থাকবে ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবে। ক্যাম্পেইনে যারা পুরস্কার পেয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বরের কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষ্যে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘নগর বাউল জেমস, ওয়ারফেজসহ দেশের খ্যাতনামা আরও অনেক শিল্পীরা পারফর্ম করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর