বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মিষ্টি বারণ? চেখে দেখুন তেতো স্বাদের ডেজার্ট কফি পুডিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
মিষ্টি বারণ? চেখে দেখুন তেতো স্বাদের ডেজার্ট কফি পুডিং


গরমকালে খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সকলেরই ভাল লাগে৷ মিষ্টি খেতে না চাইলে বানিয়ে নিন তেতো স্বাদের ডেজার্ট কফি পুডিং৷

কী কী লাগবে

ইন্সট্যান্ট কফি পাউডার-৩ চা চামচ
দুধ-আধ লিটার
কনডেন্সড মিল্ক-৪ টেবল চামচ
জেলাটিন-২ টেবল চামচ
কর্ন ফ্লাওয়ার-১ টেবল চামচ
ফ্রেশ ক্রিম-৪ টেবল চামচ
চকোলেট সস-গার্নিশের জন্য
চকোলেট শেভিং-গার্নিশের জন্য

কীভাবে বানাবেন

ইন্সট্যান্ট কফি পাউডার ৩ টেবল চামচ জল দিয়ে গুলে নিন৷ জেলাটিন ৫ টেবল চামচ জলে গুলে নিন৷ কর্ন ফ্লাওয়ার ৩ টেবল চামচ জলে গুলে নিন৷ দুধ ফোটাতে থাকুন৷ ফোটানো দুধে কনডেন্সড মিল্ক দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ এবার জেলাটিন দিয়ে দিন দুধে৷ কফি পাউডার গোলা দুধে মিশিয়ে নিন৷ কর্ন ফ্লাওয়ার গোলা এবার দুধে দিয়ে ভাল করে মিশিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে আঁচ বন্ধ করুন৷ পুডিং জমানোর মোল্ডে ঢেলে ফ্রিজে রাখুন৷ জমে গেলে মোল্ড থেকে বের করে ওপরে চকোলেট সস ও চকোলেট শেভিং দিয়ে পরিবেশন করুন৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর