বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯

সিরিয়ায় ইসরাইলি হামলার অভিযোগ, ১১ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৬১ সময় দেখুন
সিরিয়ায় ইসরাইলি হামলার অভিযোগ, ১১ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানার প্রতিবেদন বলে হয়, বুধবার (৯ জুন) ইসরাইলের ছোঁড়া মিসাইল মধ্য সিরিয়ার দামেস্কাসে আঘাত হেনেছে। তবে ইসরাইল এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

খবর বলা হয়, লেবাননের আকাশসীমা থেকে ইসরাইলের যুদ্ধবিমান সিরিয়ায় প্রবেশ করে। এসময় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে সিরিয়ার মিসাইল প্রতিরোধ ব্যবস্থা সচল হয়ে উঠে।

বার্তাসংস্থা সানার খবরে মিসাইল বিস্ফোরণে কেউ নিহত হয়েছেন কি না তা জানানো হয়নি। তবে সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, এ মিসাইল হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর কমপক্ষে ১১ জন যোদ্ধা নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধকালীন পরিবেশ পর্যবেক্ষক ওই সংস্থাটি জানায়, সিরিয়ান সেনাবাহিনীর সাতজন সৈন্য এবং জাতীয় প্রতিরক্ষা বিভাগের চারজন মিলিশিয়া ওই মিসাইল হামলায় নিহত হয়েছেন।

সংস্থাটি এএফপিকে জানিয়েছে, হামলাটি মূলত খিরবেত আল তিন নামক এলাকায় একটি বিমানঘাঁটি ও লেবাননের হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয়।

এ ব্যাপারে ইসরাইলের সেনাবাহিনী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom