শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তদন্ত করে সরকার যে সিদ্ধান্ত দেবে, মেনে নেব: শাবিপ্রবি উপাচার্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২১২ সময় দেখুন
তদন্ত করে সরকার যে সিদ্ধান্ত দেবে, মেনে নেব: শাবিপ্রবি উপাচার্য


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি ও হামলার বিষয়ে নিজের কোনো দোষ থাকলে তদন্তের মাধ্যমে সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৯ জানুয়ারি) ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেন নিয়েছিলাম। শুধু তাদের কাছে কিছুদিন সময় চেয়েছি। তারপরও শিক্ষার্থীরা আন্দোলন চলমান রাখেন। পরে প্রশাসন ও শিক্ষক প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তারা আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে তা প্রত্যাখ্যান করে।

শাবিপ্রবি উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সবশেষ যে ঘটনা ঘটেছে, তাতে আমরা বিব্রত ও মর্মাহত। আমি চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এ ঘটনায় আমার যদি কোনো দোষ থাকে তাহলে সরকার তদন্ত করে দেখুক। তদন্ত কমিটি আমার কোনো ধরনের অন্যায় পেলে সরকার যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নিতে রাজি। কে বা কারা পুলিশের ওপর এ হামলা করেছে, তা খতিয়ে দেখতে আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি।

এদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত ২৪ শাবিপ্রবি শিক্ষার্থী। এর মধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে শিক্ষাথী। বুধবার বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর