রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

বেরোবি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত শনিবার, ক্লাস-পরীক্ষা অনলাইনে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ সময় দেখুন
বেরোবি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত শনিবার, ক্লাস-পরীক্ষা অনলাইনে


বেরোবি করেসপন্ডেন্ট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও আবাসিক হল বন্ধ থাকবে কি না, সে বিষয়ে আগামীকাল শনিবার (২২ জানুয়ারি) সিদ্ধান্ত নেওযা হবে। তবে সেশনজটের ঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপউপাচার্য বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বন্ধ থাকবে কি না, এ বিষয়ে আগামীকাল (২২ জানুয়ারি) শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের আগে থেকেই অনলাইন ও অফলাইনে উভয় মাধ্যমেই ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুমোদন নেওয়াই আছে। পরিস্থিতি বিবেচনায় অনলাইন বা অফলাইনে ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবাসিক হল খোলা রাখার বিষয়ে উপউপাচার্য বলেন, হল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। একাডেমিক কাউন্সিলের জরুরি মিটিংয়েই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এর আগে, গত বছরের ৫ ডিসেম্বর একাডেমিক কমিটির ৩৫তম সভায় সশরীরে (অফলাইন) উপস্থিতির পাশাপাশি অনলাইনেও সব পরীক্ষা নেওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom