শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেনি ফলপ্রসূ সিদ্ধান্ত, আন্দোলন চলবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২০৫ সময় দেখুন
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেনি ফলপ্রসূ সিদ্ধান্ত, আন্দোলন চলবে


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলতরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে তাদের একদফা দাবি ভিসির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার (২২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে ভার্চুয়াল মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করা শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, শিক্ষামন্ত্রীকে আমাদের দাবি জানিয়েছি। উনার সময় সল্পতার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেননি। আগামীকাল আবারও বসবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে আমাদের সব দাবি-দাওয়া লিখিতভাবে তাকে পাঠাতে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেনি ফলপ্রসূ সিদ্ধান্ত, আন্দোলন চলবে

দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষ হয় রাত দুইটার দিকে। বৈঠক শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত সাংবাদিকদের বলেন, বৈঠকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। শিক্ষামন্ত্রী সবকিছু শুনে শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার আহ্বান জানান।

শিক্ষার্থীদের একদফা দাবি উপাচার্যের পদত্যাগের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপাচার্যকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন-

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর