শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাবিপ্রবিতে হামলার প্রকাশ্যে ব্যাখ্যা চায় শিক্ষকদের একাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
শাবিপ্রবিতে হামলার প্রকাশ্যে ব্যাখ্যা চায় শিক্ষকদের একাংশ


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকাশ্যে ব্যাখ্যা চেয়েছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। এতে বর্তমান পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২২ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এই দাবি জানান শিক্ষকরা। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে চলেছে। এ পরিস্থিতিতে শিক্ষক হিসেবে আমরা শুরু থেকেই চলমান সংকট থেকে উত্তরণের জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ করছি যে, দায়িত্বশীল ব্যক্তিরা শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ব্যাপারে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিয়ে কালক্ষেপণ করে অনশনরত শিক্ষার্থীদের জীবন চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছেন।

এতে বলা হয়, আমরা চরম হতাশার সঙ্গে লক্ষ করেছি- এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হলেও বাস্তবে ওই কমিটি কোনো রকম অগ্রগতি করেছে বলে দৃশ্যমান হচ্ছে না। তাই বিশ্ববিদ্যালয়ের ঘটনার দায়ভার কোনোভাবেই প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না।

এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাবতীয় বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিদের প্রত্যেকের অফিশিয়াল ব্যাখ্যা জনসমক্ষে উপস্থাপন করার দাবি জানান হয় ওই বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর