বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আদিয়ান মার্টের সিইও’র বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিলো গ্রাহকেরা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২২৩ সময় দেখুন
আদিয়ান মার্টের সিইও’র বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিলো গ্রাহকেরা – Corporate Sangbad


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকীর বাড়িতে তালাবদ্ধ করেছে দেশের বিভিন্নস্থান থেকে আগত শতাধীক প্রতারিত গ্রাহকেরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে তারা প্রতিষ্ঠানটি ও সিইও’র বাড়িতে তালা দেন। এর আগে বিক্ষুব্ধ গ্রাহকেরা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে।

গত বছরের (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র‌্যাব) ৬। মাসখানের আগে প্রতিষ্ঠানের সিইও বাদে সবাই জামিনে জেল থেকে বের হয়ে আসে।

গ্রাহকরা বলেন, আমরা মোটরসাইকেল, ফ্রীজসহ বিভিন্ন পন্য কেনার জন্য প্রায় দেড় কোটি টাকা দিয়েছি। আমরা কয়েক দফায় টাকার জন্য তাদের সাথে বসেও কোন সুরহা হয়নি। সিইও’র বাবা প্রতিষ্ঠানটি উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী টাকা দেয়ার আশ্বাস দিলেও বারবার ঘুরিয়ে যাচ্ছে। আমরা এখন পথে বসেছি।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মজিবুল হক নামে এক গ্রাহক বলেন, গত ১ বছর আগে মোটরসাইকেল কেনার জন্য ৩ লাখ ২৬ হাজার টাকা পেমেন্ট করি। এখনো টাকা পাইনি। আমরা মামলা না করলেও অন্য কেউ মামলা করে। এতে সিইওসহ চারজন গ্রেফতার হয়। তারা কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়।

তিনি আরও বলেন, জেল থেকে বের হওয়ার পর আমরা তাদের সাথে টাকার কথা বললে কোন সাড়া দেয়নি।
প্রান্ত নামে এক গ্রাহক বলেন, আমি গত বছরের মে মাসে ফ্রীজ, মোটরসাইকেলসহ ৬ লাখ টাকার পন্য অর্ডার করি। ওই মাসেই টাকা পেমেন্ট করি। এরপর থেকে কোন পন্য তো দেইনি। আবার টাকার কথা বললে দেব দিচ্ছি বলে ঘুরিয়ে যায়। আমরা বেকার যুবক। ধার দেনা করে টাকা দিয়েছি। আমরা এখন পথে বসেছি।

তিনি আরও বলেন, দুদিন আগে আমরা কয়েকজন জামিনে পাওয়া প্রতিষ্ঠানটি মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুলের কাছে টাকার জন্য বলি। তারা আমাদেরকে ১ মাসের সময়ের কথা বললেও কোন উল্লেখযোগ্য গ্যারান্টি দেয়নি। এ জন্য আমরা আজ আদিয়ান মার্ট এর প্রতিষ্ঠান এবং সিইওর বাড়ি তারা মেরে দিয়েছি। আমরা যেকোন মূল্যে টাকা চাই।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসু ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাদের কাছে বিস্তারিত শোনেন এবং আইন নিজেদের হাতে তুলে না নেয়ার জন্য আহবান করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর