শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

বাচ্চাদের মুখরোচন টিফিন দিতে শিখে রাখুন চিজ কর্ন স্যান্ডউইচ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১০ সময় দেখুন
বাচ্চাদের মুখরোচন টিফিন দিতে শিখে রাখুন চিজ কর্ন স্যান্ডউইচ


স্যান্ডউইচ এমনই একটা স্ন্যাক্স যা বড়রা যেমন খেতে ভালবাসে, তেমনই পছন্দ করে বাচ্চারা৷ আজ শিখে নিন সহজ চিজ, কর্ন স্যান্ডউইচ৷

কী কী লাগবে

ব্রাউন ব্রেড-১০টা
কাঁচালঙ্কা-৫,৬টা
আদা-১ ইঞ্চি কুচনো
ধনেপাতা কুচি-৪ আঁটি
নুন-১ চামচ
চাট মশলা-১ টেবল চামচ
মাখন-৩ টেবল চামচ
চিজ স্লাইস-৫টা
ভুট্টা-১টা গোটা
চিনি-১ টেবল চামচ

কীভাবে বানাবেন

ভুট্টা সিদ্ধ করে নিন৷ নরম হয় যেন৷ আদা, ধনেপাতা, কাঁচালঙ্কা একসঙ্গে কুচিয়ে নিন৷ নুন, চাট মশলা, চিনি ছড়িয়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন৷ এবার এই মিশ্রণ খুব ভাল করে কর্নের সঙ্গে মিশিয়ে নিন৷ ব্রাউন ব্রেডের ওপর চিজ স্লাইস দিন৷ এর ওপর কর্নের মিশ্রণ দিন৷ উপরে আরেকটা ব্রেড চাপা দিয়ে গ্রিল করে নিন৷ সস বা চাটনি দিয়ে খান৷






















Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর