শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে গণঅবস্থানে বাম সংগঠনগুলো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে গণঅবস্থানে বাম সংগঠনগুলো


ঢাবি করেসপন্ডেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। কর্মসূচি থেকে তারা জানান, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের এই ‌গণঅবস্থান কর্মসূচি চলবে।

কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ একাধিক বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

কর্মসূচি চলাকালে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আর্কিটেকচার সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আশা)’ একাত্মতা জানিয়ে শাহবাগে অবস্থান নেয়।

শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে গণঅবস্থানে বাম সংগঠনগুলো

শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন পদত্যাগ করার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবেন জানিয়ে অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, শাবিপ্রবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজকের আমাদের অবস্থান কর্মসূচিতে শিক্ষক, ‌অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারপরও যদি ভিসি পদত্যাগ না করেন, আমরা লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করব।

শিক্ষার্থীদের আন্দোলনকে পণ্ড করে দেওয়ার সরকারি কৌশলকে শাবিপ্রবি শিক্ষার্থীরা ব্যর্থ করে দিয়েছেন উল্লেখ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্য বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজ (বুধবার) আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আন্দোলনকারীরা আজ সকালে তাদের ১৬৩ ঘণ্টার অনশন ভাঙলেও উপাচার্য পদত্যাগ না করা আমরা অবস্থান কর্মসূচি পালন করব।

তিনি আরও বলেন, এ আন্দোলনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল, শিক্ষক-ভিসি নিয়োগে যেসব অনিয়ম হয় সেগুলোকেও সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পণ্ড করে দেওয়ার সরকারি চিরাচরিত কৌশলকে তারা ব্যর্থ করে দিয়েছে। তাদের সঙ্গে সংহতি জানিয়েই আজ আমাদের এই অবস্থান।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর