বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টার মামলায় মেয়র মকছুদ কারাগারে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টার মামলায় মেয়র মকছুদ কারাগারে – Corporate Sangbad


আইন-আদালত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার মামলায় কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা।

সাধারণ আসামীদের পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলেও ব্যতিক্রম ঘটেছে মকছুদ মিয়ার ক্ষেত্রে। আদালতের আদেশের পর দুপুর আড়াইটার দিকে মকছুদ মিয়াকে আদালত প্রাঙ্গন থেকে পুলিশ পাহারায় একটি ব্যক্তিগত গাড়িযোগে নিয়ে যাওয়া হয় কক্সবাজার কারাগারে। এসময় কয়েকজন সংবাদকর্মী ছবি তুলতে চাইলে তাদের বাধা দেয় মেয়র মকছুদ মিয়ার অনুগত লোকজন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানান, হত্যাচেষ্টা ও চিংড়ি ঘেরে ডাকাতির অভিযোগে মেয়র মকছুদ মিয়াকে প্রধান অভিযুক্ত আসামি করে দুইটি মামলা করেছেন মহেশখালীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। ওই দুইটি মামলায় হাইকোর্টের নির্দেশে ৬ সপ্তাহ পর কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। এর মধ্যে চিংড়ি ঘের ডাকাতির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। আর হত্যাচেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বাদী পক্ষের অভিযোগ, গত ২৪ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন গোরকঘাটা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ১৫/২০ জনের সন্ত্রাসীদের দলবল তাকে খুন করার উদ্দেশ‌্যে কুপিয়ে মারাত্মক জখম আবস্থায় লিডার শীপ স্কুল এন্ড কলেজের সামনে ফেলে চলে যায়।

গত ৮ ডিসেম্বর মেয়র মকছুদ মিয়াকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করে কক্সবাজারের মুক্তিযোদ্ধারা। এর আগে মেয়র মকছুদ মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন:

আবরার হত্যা: ফাঁসির ১৭ আসামির জেল আপিল শুনানির…

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই: হাইকোর্ট

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন প্রধান বিচারপতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর