বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই: হাইকোর্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই: হাইকোর্ট – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে বিচারপতি মো. খসরুজ্জামান এ আদেশ দেন।

আদেশে বিচারপতি বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের বিষয়ে রুল শুনানির পর বিস্তারিত সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করা হয়।

বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ১৬ জন হাইকোর্টে এ আবেদন করেন।

এদিকে আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

দুটি প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা

কাঞ্চন-নিপুণ প্যানেল

সভাপতি: ইলিয়াস কাঞ্চন

সহ-সভাপতি: রিয়াজ ও ডি এ তায়েব

সাধারণ সম্পাদক: নিপুণ

সহ-সাধারণ সম্পাদক: সাইমন সাদিক

সাংগঠনিক সম্পাদক: শাহানুর

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নিরব

দম্পর ও প্রচার সম্পাদক: আরমান

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: ইমন

কোষাধ্যক্ষ: আজাদ খান

কার্যকরী পরিষদের সদস্য: অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেল

সভাপতি: মিশা সওদাগর

সহ-সভাপতি: মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল

সাধারণ সম্পাদক: জায়েদ খান

সহ-সাধারণ সম্পাদক: সুব্রত

সাংগঠনিক সম্পাদক: আলেকজান্ডার বো

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জয় চৌধুরী

দপ্তর ও প্রচার সম্পাদক: জেকে আলমগীর

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন

কোষাধ্যক্ষ: ফরহান

কার্যকরী পরিষদের সদস্য: রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর