শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভিসি ফরিদ বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দেখুন
ভিসি ফরিদ বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাস ত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ দাবিতে আলপনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকরী শিক্ষার্থীরা এসব কথা বলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনে পুলিশি হামলায় আহত এবং অনশন থেকে চিকিৎসাধীন শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনার জন্য উদ্গ্রীব জানিয়ে তাকে দ্রুত ক্যাম্পাসে আসার আমন্ত্রণও জানিয়েছেন তারা।

উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন প্রসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশার বলেন, ‘উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করা পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, রোড পেইন্টিংয়ের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের আন্দোলনের ভাষা পরিবর্তন করেছি। সাংস্কৃতিক মাধ্যমে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছি।’

আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রিম’ ও ‘নোঙর’ বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রতিবাদী গান পরিবেশন করে। এর আগে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে ‘চাষাভুষা টং’ নামে প্রতিবাদী টং স্থাপন করা হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর