শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

খাদ্য নিরাপত্তা নিশ্চিত-এ শেকৃবি কৃষি পরিবেশ রসায়ন গবেষণাগার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২১৫ সময় দেখুন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত-এ শেকৃবি কৃষি পরিবেশ রসায়ন গবেষণাগার


শেকৃবি প্রতিনিধি

ঢাকা: দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং উৎপাদিত পণ্যের সঠিক গুণাগুণ বজায় রাখা সংশ্লিষ্ট গবেষণায় নতুন দিগন্তে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি পরিবেশ রসায়ন গবেষণাগার।

কৃষি ও কৃষি গবেষণাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার দিকে নিয়ে যেতে সাহায্য করে চলেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিবেশ গবেষণাগারটি। কৃষি গবেষণার অত্যাধুনিক যন্ত্রপাতি সংবলিত গবেষণাগারটি এখন ব্যবহৃত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও পিএইচডি এর শিক্ষার্থীদের গবেষণাকে আরও উন্নত করতে।

গবেষণাগারটি তে স্থান পেয়েছে ভারী ধাতু শনাক্তকারী অত্যাধুনিক এবজরপশন স্পেকট্রোফটোমিটার। দেশের উত্তরাঞ্চলের ৮টি জেলার সবজিতে কী পরিমাণ ভারী ধাতু বিদ্যমান, এ নিয়ে গবেষণা সম্পন্ন হয়েছে এখানে। তাছাড়াও আর্সেনিকযুক্ত মাটিতে ধানের ফলনে প্রভাব ও ব্যবহারযোগ্যতা নিয়েও গবেষণা চলমান আছে।

এছাড়াও গবেষণাগারটি তে রয়েছে আধুনিক গ্যাস ক্রোমাটোগ্রাফি, ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমিটার, আলট্রা ভায়োলেট স্পেকট্রো ফটোমিটার, রোটারি ইভাপোরেটরসহ বিভিন্ন সহায়ক যন্ত্র।

এখানে গবেষণারত এক শিক্ষার্থী সারাবাংলাকে জানান, বিশ্ববিদ্যালয় প্রধানত গবেষণার স্থান। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন থাকে । কিন্তু কৃষি পরিবেশ রসায়ন ল্যাব এ আমি কাজের মাধ্যমে গবেষণার যথেষ্ট সুযোগ পেয়ছি। আশা করি এমন গবেষণাগার বিশ্ববিদ্যালয়ে আরো কিছু গড়ে উঠুক।

এ বিষয়ে গবেষণাগারের সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. শেখ শওকত জামিল সারাবাংলা কে বলেন, ‘আমরা কৃষি গবেষণাকে আরও বেগবান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ইতোমধ্যে বেশ কিছু গবেষণা সম্পন্ন হয়েছে যা দেশের মানুষের স্বাস্থ্য বিবেচনায় ফলপ্রসূ অবদান রাখতে পারবে।’

কৃষি বিজ্ঞানে গবেষণা নিয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া সারাবাংলাকে বলেন, ‘আমাদের স্নাতকোত্তর সকল শিক্ষার্থীকেই থিসিস করতে হয়। তাছাড়াও শিক্ষকরা প্রতিনিয়তই গবেষণার সাথে যুক্ত। কৃষি পরিবেশ রসায়ন গবেষণাগার ও তেমন কাজ করে যাচ্ছে।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর