সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

তৃণমূলে ফিরলেন মুকুল রায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
তৃণমূলে ফিরলেন মুকুল রায়


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের দলবদলের বড় খবর। এবার তৃণমুল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন হেভিওয়েট বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার (১১ জুন) কলকাতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে ঘরে ফেরার ঘোষণা দিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ছেলে শুভ্রাংশু রায়। পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এমন খবর জানা গেছে।

শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পৌঁছান মুকুল রায়। কার্যালয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক করেন তিনি। পরে দলের কার্যালয়েই এক সংবাদ সম্মেলনে মুকুল রায়ের তৃণমূলে ফেরার খবর ঘোষণা করা হয়।

তার প্রত্যাবর্তনে মমতা ব্যানার্জী বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরল’। আর খুদ মুকুল রায়ের মন্তব্য, ‘বিজেপিতে থাকতে না পেরেই তৃণমূলে ফিরে এসেছি’।

তৃণমূলে ফিরলেন মুকুল রায়

২০১৭ সালের ৩ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপিতে যোগ দিয়ে ভোটের রাজনীতিতে সফলতা দেখান ঝানু এই রাজনীতিবিদ। তার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে দুর্বল বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন জেতে। ওই রাজ্যে বিজেপির সবচেয়ে ভালো ফল ওই নির্বাচনেই অর্জিত হয়।

তবে এর দুই বছর পর রাজ্যের বিধানসভা নির্বাচনে আসে বড় ধাক্কা। ওই নির্বাচনে মুকুল রায়ের সম্পৃক্ততা অনেকটাই কম ছিল বলে মতামত রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচনে জয়ের আশা করলেও ২৯২ সদস্যের বিধানসভায় ৭৭টি আসনে জয় পায় বিজেপি। দলের এ ভরাডুবির পর বিজেপির সঙ্গে সম্পর্ক অনেকটাই শিথিল হতে থাকে মুকুলের।

ভূমিধস বিজয়ের পর সে সময় তৃণমূল নেত্রীকে দলছোটদের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। দলছোটরা তৃণমূলে ফিরতে চাইলে সুযোগ দেবেন কি না এমন এক প্রশ্নের জবাবে মমতা বলেছিলেন, ‘আসুক না। কে বারণ করেছে? এলে স্বাগত’। তার ওই মন্তব্যের পরই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করতে পারেন বলে জল্পনা রটে। শুক্রবার সব জল্পনার অবসান ঘটালেন তিনি নিজে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর