শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাবিতে ট্রাকচাপায় ছাত্র নিহত, ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৩ সময় দেখুন
রাবিতে ট্রাকচাপায় ছাত্র নিহত, ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে মামলা


রাবি করেসপন্ডেন্ট

ক্যাম্পাসের ভেতরে ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিমেল নামে এক শিক্ষার্থী নিহত ও ২ জন আহতের ঘটনায় ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছে রাবি প্রশাসন।

বুধবার (২ ফেব্রয়ারি) দুপুরে মতিহার থানায় রাবির সহকারী প্রক্টর আরিফুর রহমান বাদি হয়ে এ মামলা করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) আনোয়ার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রাবির ট্রাকচাপায় নিহতের ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আজ আটক করা হয়েছে। তাদেরসহ অজ্ঞাতপরিচয়ে আরও ২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

মামলার বিষয়ে সহকারী প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমি বাদি হয়ে আজ মতিহার থানায় মামলা করেছি। নিহত হিমেলের পরিবার ও মতিহার থানা পুলিশ মিলে আজ বৃহস্পতিবার আরও দুটি মামলা করবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর