শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেন রাবি ভিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৬ সময় দেখুন
শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেন রাবি ভিসি


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে হিমেল নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উত্তাল ছিল ক্যাম্পাস। শিক্ষার্থীদের সব দাবি মেনে যুতসই সিদ্ধান্ত গ্রহণ করায় প্রশংসার জোয়ারে ভাসছেন রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীরা নিহত হিমেলের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, আহত শিক্ষার্থীর ব্যয়ভার বহন করা, হিমেলের নামে নির্মাণাধীন বিজ্ঞানভবনের নামকরণ করা, রাস্তা মেরামত করে কনস্ট্রাকশনের কাজ শুরু করা, সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা ও বহিরাগতের সম্পূর্ণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা ও কাজলা ও বিনোদপুর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করেন।

দাবিগুলো শুনে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাত্তার একাত্মতা পোষণ করেন এবং সকল দাবি মেনে নেন। এবং দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে প্রশংসনীয় বার্তা লিখে পোস্ট করতে থাকেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল তার ফেসবুক ওয়ালে লিখেছেন, একজন শিক্ষার্থী ট্রাক চাপায় ক্যাম্পাসের ভেতরেই মারা গেছে এটি খুব ছোট বিষয় নয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ক্যাম্পাস। প্রক্টর আসেননি, এমনকি প্রক্টরিয়াল বডির কেউ আসেনি। অবস্থা আরও বেগতিক। সেই অবস্থা ফেস করতে একটু সময় লেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে শিক্ষার্থীদের ফেস করেছে, শিক্ষার্থীদের দাবিগুলোকে মেনে নিতে আগ্রহ দেখিয়েছে, এমনকি মেনেও নিয়েছে, এই পদক্ষেপটা প্রশংসার দাবি রাখে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর