শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

আনোয়ারায় নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
আনোয়ারায় নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন জেলা প্রশাসক

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার নবনিবার্চিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মমিনুর রহমান শপথ বাক্য পাঠ করান।

গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯ জনের মধ্যে ৮ জন এবং ৩১ জানুয়ারী নির্বাচনে ১ জনসহ ৯ জন শপত গ্রহণ করেন,তবে অসুস্থতার কারনে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিতে পারেননি।

শপথ পড়ানো শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটি বড় আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর জনসেবার যে ব্রত রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনেরও মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে। কোন ধরনের দেশ বিরোধী কার্যকলাপ গ্রহণ যোগ্য হবেনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ,

চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করেন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনের হাসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদরের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন।

তবে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ অসুস্থতার কারনে শপথ নিতে পারেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর