শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত সজিব আহম্মেদ (২৫) সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং জুলহাস উদ্দিন (২০) পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাত ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সজিব আহম্মেদ উপজেলার চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। মধ্যরাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ৩৮নং ডাউন মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপরদিকে জুলহাস উদ্দিন রবিবার সন্ধ্যায় উপজেলার ভাটারা-কেন্দুয়া সড়কের মধ্যবর্তী স্থানে রেললাইন ধরে হাটছিলেন। এসময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলজার হোসেন জানান, নিহত সজিব পুরোপুরি পাগল এবং জুলহাস নেশাগ্রস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কারো পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দু’টি দাফনের অনুমতি দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর