রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা সমবায় সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বিআরডিবি হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আতাউর রহমান খান।
বিআরডিবির চেয়ারম্যান রহুল আমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, বিআরডিবি উপ-পরিচালক এস এম জুয়েল আহমেদ, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা সুলতানা, উপজেলা সমবায় অফিসার মো.ওয়াজেদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জাফর উল্লাহ। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়। এ সভায় ২০২০-২০২১ অর্থ বছরের আয়-ব্যয় হিসাব পেশ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর