শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

জয়পুরহাটে ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
জয়পুরহাটে ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

এস কে মুকুল,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের
ক্ষেতলালে খেলার ছলে মোটরচালিত অটো ভ্যান উল্টে ছাব্বির সরদার নামের ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিয়ামত নামের ৮ বছর বয়সী অপর এক শিশু আহত হয়েছে।

শনিবার দুপুরের দিকে ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ছাব্বির উত্তর হাটশহর গ্রামের ফিরোজ সরদারের একমাত্র ছেলে। ছাব্বির নিকটস্থ বড়তারা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো। আহত শিশু নিয়ামত একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, গ্রামের ভ্যান স্টান্ডে দাড়িয়ে থাকা একটি ভ্যানের উপর কয়েকজন শিশু খেলছিলো। এমতাবস্থায় অসাবধানতাসবত ভ্যানের পিকআপে চাপ পড়লে ভ্যানটি উল্টে যায় এবং ভ্যানের নিচে পরে ছাব্বির ও নিয়ামত গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশু ছাব্বির মারা যায় এবং নিয়ামতকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে সুস্থ আছে।

এবিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, আমরা এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর