আয়শা আক্তার: বিনিয়োগকারীদের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। তালিকাভুক্তির পর থেকে কোন বছরে লভ্যাংশ প্রদান করেনি কোম্পানিটি। যার কারনে হতাশায় ভুগছে বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, বিগত কোন বছরের লভ্যাংশ প্রদান সংক্রান্ত তথ্য খুজে পাওয়া যায়নি কোম্পানিটির। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষন করে জানা যায়, দীর্ঘদিন ধরে লোকসানের ধারাবাহিকতায় ডুবছে কোম্পানিটি। তথ্য মতে, ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ৩.৭৫ টাকা, ২০১৮ সালে ৪.০৪ টাকা, ২০১৯ সালে ২.২৮ টাকা, ২০২০ সালে ১.২৮ টাকা এবং ২০২১ সালে ১.৩৭ টাকা।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটির মোট ঋণের পরিমান ৩৩ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির চলতি বছরের (অক্টোবর -ডিসেম্বর ২০২১) ২য় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয় ০.২৭ টাকা যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিলো ০.১৪ টাকা। ২য় প্রান্তিকের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনএভিপিএস) ০.৪৩ টাকা যা যা গত বছরের একই সময়ে ০.৬৫ টাকা দাঁড়িছে। ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ঋণাত্বক বা নেগেটিভ হয়েছে ৩৮ টাকা। যা ৩০ জুন ২০২১ এ ছিলো (৩৭.৪২) টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের পরিমান ৭৫ লাখ ৫৬ হাজার ৬০০ টি। তাদের মধ্যে ৩৩.০.১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ৪.৯৪ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং বাকি ৬২.০৫ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১ শতাংশ হ্রাস পেয়ে সর্বশেষ শেয়ারদর দাঁড়িয়েছে ৪৯.৫০ টাকা। কোম্পানিটির গত সপ্তাহের শেষ কার্যদিবসে ওপেনিং প্রাইস ছিলো ৫২.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ছিলো ৪৯.৫০ টাকা। ঐ দিন কোম্পানিটি শেয়ার লেনদেন করে ৪৮.৬০ টাকা থেকে ৫২.৫০ টাকায়। ঐ দিন কোম্পানিটির ৩০ বারে ৩ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩৮.২০ টাকা থেকে ৮৩.২০ টাকায়।
৩০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৮৯ সালে পুজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৭ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটি বর্তমানে মার্কেটের জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।