বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান


আন্তর্জাতিক ডেস্ক

বকেয়া বার্ষিক চাদা পরিশোধ করে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেল ইরান। প্রায় ৬ কোটি ডলার চাদা বকেয়া থাকায় গত জানুয়ারিতে ভোটাধিকার হারায় দেশটি। সম্প্রতি প্রথম কিস্তিতে এক কোটি ৬২ লাখ ডলার পরিশোধ করে তেহরান।

শুক্রবার (১১ জুন) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি এক টুইট বার্তায় জানান, এ বিষয়ে ছয় মাস ধরে কাজ করার পর গতকাল জাতিসংঘ ইরানকে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। এ দিন জতিসংঘ ইরানের বকেয়া টাকা পেয়েছে বলেও নিশ্চিত করেছে।

মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চাদার টাকা পরিশোধ করতে দেরি হচ্ছে ইরানের। ইরানের দাবি— সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রির অন্তত ২ কোটি ডলার দক্ষিণ কোরিয়া, ইরাক বা চীনের মতো কিছু দেশে আটকা পড়েছে। ২০১৮ সাল থেকে তেল বিক্রির এসব অর্থ পাচ্ছে না তেহরান। ফলে জাতিসংঘে চাদা পরিশোধ করতে বিলম্ব হচ্ছে।

ভোটাধিকার ফিরে পাওয়ায় শুক্রবারই জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দিয়েছে ইরান। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন পাঁচ সদস্য নির্বাচনে ভোট দেয় দেশটি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে জানিয়েছিলেন, যদি দক্ষিণ কোরিয়ায় আটকা পড়া অর্থ ফিরে পাওয়া যায় তাহলে জাতিসংঘকে বকেয়া চাদার একটি অংশ পরিশোধ করবে ইরান। দেশটির এমন আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় আটকা পড়া অর্থ ছাড় দেয় আমেরিকা। পরে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি এ অর্থ জাতিসংঘে পাঠানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির মাত্রা কমাতে ২০১৫ সালের জেসিপিওএ চুক্তিতে আবারও ফেরার চেষ্টা করছে ওয়াশিংটন। চুক্তিটি নিয়ে গত এপ্রিল থেকে সুইজারল্যান্ডের রাজধানী ভিয়েনায় ইরান ও ওয়াশিংটনের কর্মকর্তারা একাধিক বৈঠকে বসছেন। এ চুক্তির আওতায় ইরান পরমাণু কর্মসূচি শিথিল করবে এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে।

এর আগে ২০১৮ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় ইরানের ব্যাপারে একের পর এক অবরোধ আরোপ করতে থাকে ওয়াশিংটন। পরে কোণঠাসা হয়ে পড়া ইরান পরমাণু কর্মসূচি আরও বিস্তৃত করা শুরু করে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর