শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সাতক্ষীরায় ১ সন্তানের জননীকে ধর্ষন:গ্রেফতার-৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন

আব্দুর রহিম,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরায় পরকীয়ার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে ১ সন্তানের জননী কে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষনের চিত্র মোবাইলে ধারন করে ভাইরাল করার ভয় দেখিয়ে ধর্ষনের ৪ বন্ধু মিলে ওই গৃহবধুকে পালাক্রমে ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ৫ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় মামলা করে। মামলা নং- ৪৩। পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা গৃহবধুর প্রথম স্বামী নিয়ে ঘর সংসার করছিল। তাদের ঘরে ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ধর্ষিতা ভোমরার বিভিন্ন পেয়াজের আড়তে শ্রমিকের কাজ করতো। সেই সুবাদে লহ্মীদাড়ী গ্রামের আকবর আলীর ছেলে আফজাল হোসেন(৩০) এর সাথে পরিচয় হয়।

পরিচয় সূত্রে পরোকিয়া জড়িয়ে পড়ে ধর্ষিতা গৃহবধু। এক পর্যায়ে আফজাল তাকে বিয়ের প্রলোভন দেখালে প্রথম স্বামীকে ডিভোর্স দেয় গৃহবধু। এরপর আফজাল তাকে ভোমরার বাবু মার্কেটের পাশে ঘরভাড়া নিয়ে ধর্ষিতা ওই গৃহবধুকে রাখে। আফজাল তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে ধর্ষন করার সময় তার মোবাইলে গৃহবধুর অশ্লীল ছবি ধারন করে।

আফজালের বন্ধু লহ্মাদাড়ী গ্রামের আবুল হোসেনের পুত্র মো: রায়হান (২৫) একই গ্রামের শহীদুল ইসলামের পুত্র মো: মাসুদ(২৫), আবু সাঈদের পুত্র মো: আলম(৩৫) ও মৃত ফজর মাস্টারের পুত্র আশিক(৪০) এদের ওই অশ্লীল ভিডিও ফুটেজ দেয়। আফজালের বন্ধুরা ভিডিওতে ধারণকৃত অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ওই গৃহবধুকে পালাক্রমে ধর্ষন করে।

ওই গৃহবধু জানায় আফজালসহ তার ৪ বন্ধু সকলেই ইয়াবাতে আসক্ত এবং সকলেই ইয়াবা ব্যবসায়ী। এঘটনায় ধর্ষিতা গৃহবধু সাতক্ষীরা সদর থানায় এসে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং-৪৩, তাং- ১৪/০২/২০২২।(ধারা ৯(১)৩০-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩: তৎসহ ৮ (১)/(২)- ৮(৩)২০১২ সালের পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইন: পরস্পর যোগসাজসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অশ্লীল ডিভিও ধারন করত: প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করার অপরাধ)। পুলিশ ধর্ষক মো: রায়হান ও মো: আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

অপর আসামী মো: মাসুদ ২০ ফেব্রুয়ারী আদালতে আত্মসমর্পন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদুজ্জামান বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এদিকে ধর্ষিতা গৃহবধু জানায় মামলার করার পর থেকে আসামীরা ও তাদের আত্মীয় স্বজনরা জীবন নাশের হুমকি দিচ্ছে মোবাইলে। জীবনের ভয়ে সন্তান নিয়ে ওই ধর্ষিতা পালিয়ে বেড়াচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর