শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে এই বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

রেজিস্ট্রার বলেন, গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয় শাবিপ্রবিতে। আগের দিন ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর