শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নাগরপুরে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ রাখার অভিযোগ তিনটি পরিবারকে।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ সময় দেখুন
নাগরপুরে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ রাখার অভিযোগ তিনটি পরিবারকে।

গোপাল সরকার, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি।

টাংগাইলের নাগরপুরে চলাচলের একমাত্র রাস্তায় টিনের বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার সহবতপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেন বলেন,গত ১০ ফেব্রুয়ারী প্রতিপক্ষ মোঃ মঙ্গল মিয়া,মোঃ এরশাদ গং জোরপূর্বক আমাদের চলাচলের একমাত্র রাস্তায় টিনের বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে। রাস্তাটি আমাদের নিজস্ব জায়গায় হওয়া সত্বেও আজ আমরা তিনটি পরিবার অবরুদ্ধ।এছাড়া প্রতিপক্ষরা আমাদের খুন জখমের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি।এ বিষয়ে ভুক্তভোগী হামেদ বেপারী জানান,আমরা ১২/১৫ টি গরু লালন পালন করি।রাস্তাটি আটকিয়ে দেওয়ার কারণে গোখাদ্য আনা নেয়া সহ গরুগুলোকে বাহিরে নিতে পারছি না।ফলে খাদ্যের অভাবে গরুগুলো যেকোন সময় মারা যেতে পারে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

এ ঘটনায় আলমগীর হোসেন বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এএসআই রাশেদ জানান,জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে টাংগাইল জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা জারি করেছে।
এ ব্যাপারে সহবতপুর ইউপি চেয়ারম্যান বলেন,বিষয়টি নিয়ে শালিসী বৈঠক হলেও সমাধান করা সম্ভব হয় নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর