শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ সময় দেখুন
ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় ভিশন শো রুমের সম্মূখে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এঘটনায় ঘাতক ওবাইদুর রহমান জুয়েলকে (৪০) আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি কুমারখালী পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের রতনের ছেলে। নিহত ভ্যানচালকের নাম জাহিদুল ইসলাম (৩০)। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের সাথে জুয়েলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েলের কাছে থাকা ধারালো চুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘাতক জুয়েল রানা সম্পর্কে এলাকাবাসী জানান, সে সবসময় তার পিঠে থাকা ব্যাগে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র বহন করতো। তুচ্ছ বিষয় নিয়ে যে কারো উপরই সে চড়াও হতো এবং মারপিট করতো।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুদার বলেন, কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে ভ্যানচালককে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর