মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

স্বামী বিবেকানন্দর অল টাইম ফেভারিট ‘পীরুর ফাউলকারি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫৪৭ সময় দেখুন
স্বামী বিবেকানন্দর অল টাইম ফেভারিট ‘পীরুর ফাউলকারি’


#কলকাতা: স্বামী বিবেকানন্দ পয়লা বৈশাখ উদযাপন করতেন কিনা জানা নেই! জানা নেই, তিনি সেদিন স্পেশাল কিছু খেতেন কী না! তবে, খাদ্যরসিক বিবেকানন্দর অল-টাইম ফেভারিট আইটেম ছিল- ‘পীরুর ফাউলকারি’। কাজেই, ধরে নেওয়াই যায়, কোনও না কোনও পয়লা বৈশাখে তিনি নিশ্চয়ই কব্জি ডুবিয়ে খেয়েছিলেন ‘পীরুর ফাউলকারি’!

এবার প্রশ্ন, ফাউলকারি তো জানা পদ। কিন্তু ‘পীরুর ফাউলকারি’-টা কী বস্তু? এই রহস্যর সমাধান করতে সাহায্য নিতে হবে স্বামী অভেদানন্দর। তিনি লিখেছিলেন,সে দিন নরেন বলিল, চল আজ তোদের কুসংস্কার ভাঙিয়া দিই। আমি তৎক্ষণাৎ বলিলাম, বেশ কথা, চলো। তারক, শরৎ, যোগেন, নিরঞ্জন আমার কথায় যোগদান করিল। সন্ধার সময়ে কাশীপুর বাগান হইতে পদব্রজে আমরা নরেনের সঙ্গে বিডন স্ট্রিটে বর্তমানে যেখানে মিনার্ভা থিয়েটার, তার নিকটে পীরুর দোকানে উপস্থিত হইলাম। নরেন ফাউলকারি অর্ডার দিল।…রাত্রে কাশীপুরে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় গিয়েছিলে? আমি বলিলাম, কলিকাতার বিডন স্ট্রিটে পীরুর দোকানে। ঠাকুর জেনে নিলেন, কে কে গিয়েছিল। তার পর জানতে চাইলেন কী খেলি? ‘আমি বলিলাম মুরগির ডালনা।

একদিক থেকে স্বামী অভেদানন্দ ঠিকই বলেছিলেন! দেশী মুরগির ডালনারই অ্যাংলো ইন্ডিয়ান ভাইপো ফাউলকারি।

মুরগির মাংসে ৩ টেবিল চামচ রসুন কুচি, ৩টে পেঁয়াজ কুচি করে কাটা, ১টা টোম্যাটো কুচি করে কাটা, নুন, ৩ টেবিল চামচ ধনেপাতা, ১ চা চামচ হলুদ, ২ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো, ১ টেবিল চামচ ধনেগুঁড়ো, ২টো দারচিনির কাঠি, ৩টে লবঙ্গ, ১টা তেজপাতা আর ২ টেবিল চামচ সর্ষের তেল মেখে ১ ঘন্টা রেখে দিন। কড়াই ভাল করে গরম করে নিয়ে, ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে কষাতে থাকুন।

তেল ছাড়তে শুরু করলে, আঁচ কমিয়ে ২ গ্লাস মেশান। ঢিমে আঁচে ষাকনা চাপা দিয়ে ৪৫ মিনিট মতো রান্না করুন, যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হচ্ছে। তৈরি ফাউলকারি! কলকাতায় পীরুবাবুর দোকানের ফাউলকারিই একমাত্র পছন্দ করতেন স্বামীজি। কাজেই, নিজে থেকেই নামকরণ করে দিয়েছিলেন– ‘পীরুর ফাউলকারি”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর