বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

শাকিল রিজভী স্টক এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লি: কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
শাকিল রিজভী স্টক এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লি: কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিওিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ৩৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷ এরই প্রেক্ষিতে শাকিল রিজভী স্টক লিমিটেড, ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস (বিডি) লিঃ ও কুয়ান্ট ফিনটেক লিমিটেড -এর সাথে এপিআই ইউএটি চালুর ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করে৷ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উভয় প্রতিষ্ঠান ইউএটি ইউজার এক্সেপ্টিং টেস্টিং কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে৷

প্রতিষ্ঠান দুটো নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর পূর্ববর্তী ধাপ হলো-ফিক্স সার্টিফিকেশনের৷ ওএমএস Go Live-এ যাওয়ার জন্য ডিএসই’র ম্যাচিং ইঞ্জিন ও অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর System Compatibility যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ফিক্স সার্টিফিকেশন৷ শাকিল রিজভী স্টক লিমিটেড এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লিমিটেড ফিক্স সার্টিফিকেশনের জন্য টেস্ট কেসের কার্যক্রম ২০২২ সালের জানুয়রি মাসে সফলতার সাথে সম্পন্ন করে৷

গতকাল ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানের সভাপতিত্বে ডিএসই’র টেনিং একাডেমি, লেভেল-১৩, নিকুঞ্ছ, ঢাকায় বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় প্রতিষ্ঠানকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন৷ এসময় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ জিয়াউল করিম, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকিল রিজভী এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়ালসহ ডিএসই ও শাকিল রিজভী স্টক লিঃ এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লিঃ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোডাক্ট এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক সাইদ মাহমুদ জুবায়ের৷

ফিক্স সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ বলেন, আমরা সব সময় মনে করি শেয়ারবাজার যদি তার প্রাথমিক লক্ষ্যগুলো অর্জন করতে চায়, সেক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিকল্প কিছু নেই। এ বিষয়টি প্রথম থেকেই আমরা গুরুত্ব দিয়ে আসছি৷ ‘ফিক্স সার্টিফিকেশন’ ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর সাথে মিলিয়ে কাজ করবে। এই বিষয় অবশ্যই অনেক বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, আমরা চাই শেয়ারবাজারে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা লেনদেন হবে। বর্তমানে ব্যাংকিং লেনদেনের সময়ের উপর বাজারের লেনদেনের সময় নির্ভর করে। সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংকিং কার্যক্রম শেষ হবার আরো আগে লেনদেন শেষ করতে হয়। যদি আমরা শেয়ারবাজারকে আরও আধুনিক করতে পারি, তাহলে আমরা ২৪ ঘন্টা লেনদেন করতে পারব। এক্ষেত্রে ব্যাংকিং সময় কোন বিষয়ে হবে না। সেই সঙ্গে শুধু দেশে নয়, দেশের বাহিরে বসে লেনদেন করা যাবে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে অনলাইন ও ডিজিটালি বিও অ্যাকাউন্ট খোলা এবং দেশের বিভিন্ন জেলা, প্রান্তিক পর্যায়ে ও বিদেশে ডিজিটাল বুথ খোলার উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত বেশ কিছু ডিজিটাল বুথ কার্যক্রম শুরু করেছে।

শেয়ারবাজারের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহের বিষয় উল্লেখ করে তিনি বলেন, খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী দুবাই যাবেন। সেখানে শেয়ারবাজারের উন্নয়নে কি কাজ করা যায়, কিভাবে বিনিয়োগ নিয়ে আসা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ জানতে চেয়েছেন।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে শুধু আধুনিকায়ন করলেই হবে না, সেই সাথে লেনদেনও বাড়াতে হবে। কারণ লেনদেন বাড়ালে স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দেয়া যাবে এবং জিডিপিতে অবদান এর পরিমাণ বেড়ে যাবে। বর্তমানে আমাদের শেয়ারবাজারে জিডিপিতে অবদান মাত্র ১৮ শতাংশ সেটাকে অন্যান্য দেশের মতো বাড়াতে হবে। ইতোমধ্যে শেয়ারবাজারের উন্নয়নে এডিবি ও বিশ্ব ব্যাংকের বেশ কিছু প্রকল্প হাতে রয়েছে।

অনুষ্ঠানের সভাপতি ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বলেন, আজকের অনুষ্ঠানটি ডিএসই’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত খাতে ডিএসই আরও এক ধাপ এগিয়ে গেল। ইতিপূর্বে ২ টি কোম্পানি এই সার্টিফিকেশন পেয়েছে। আজ আরও ২টি পেল এবং আগামীতে আরও অনেক কোম্পানি এই সার্টিফিকেশন পাবে। ২০০৯ সাল থেকে ব্যাপকভাবে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছে। তখন অনেকে এটি বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন৷ অনেকে মনে করতেন দেশের একটি বড় অংশ এ সুবিধার আওতার বাহিরে থাকবে। কিন্ত এখন প্রায় সকলেই ডিজিটালাইজেশনের সুবিধা পাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে৷ বাংলাদেশ সামাজিক উন্নয়নে এগিয়ে থাকলেও আর্থিক খাতে অনেক পিছিয়ে আছে। এই খাতের উন্নয়ন করতে না পারলে দেশের টেকসই উন্নয়ন করা কঠিন হয়ে পড়বে। তবে আশার কথা হচ্ছে, বর্তমানে আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে তারা অত্যন্ত গতিশীল ও কর্মতত্পর, তারা নতুন নতুন প্রডাক্ট বাজারে নিয়ে আসার চেষ্টার পাশাপাশি অনেক ভাল কাজ করছে। ডিএসই’র পক্ষ থেকেও ডিজিটালাইজেশনের মাধ্যমে একটি ভালো অবস্থান তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে বিগত এক বছরে অনেক উন্নতি সাধিত হয়েছে। আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে, যা নিঃসন্দেহে উন্নয়নের নির্দেশক। কিন্তু সার্বিক পুঁজিবাজার নিয়ে গর্ব করার মত উচ্চতায় পৌঁছতে আরও সময় লাগবে। এখন পর্যন্ত মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপির ২০% নীচে, ভারতে ৯০%। পাকিস্তান সব সূচকেই আমাদের চেয়ে পিছিয়ে। তবে তারা ইমার্জিং মার্কেটে আছে আর আমরা ফ্রন্টিয়ার মার্কেটে আছি, তাই আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। আমাদের রেগুলেটর ও যারা স্টেকহোল্ডার আছেন তাদের সহযোগিতা এবং ডিএসই’র প্রচেষ্টা সব মিলিয়ে অচিরেই বাংলাদেশের পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার থেকে ইমার্জিং মার্কেটের দিকে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেন।
জনাব রহমান আরও বলেন, আজ থেকে ২ বৎসর আগে ডিএসই’র বোর্ডে চেয়ারম্যান হিসেবে যখন দায়িত্ব নিয়েছিলাম তখন শুনেছিলাম ডিএসই ১০০% অটোমেটেড অর্গানাইজেশন। কিন্তু বাস্তবিক অর্থে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন থাকলেও সবক্ষেত্রে নেই। যেমন আমাদের ডাটা সেন্টার নাই, ডিআর সেন্টার নাই, ডিএসই’র মত প্রতিষ্ঠানে যা কাম্য নয়। তারপরও আমাদের বোর্ডের কাছে অগ্রাধিকার ছিল ডিএসইতে একটি ডিআর সুবিধা সম্বলিত ডাটা সেন্টার তৈরী করা। সেই কাজটি এগিয়ে যাচ্ছে এবং আশা করছি আগামী দেড় দুই মাসের মধ্যে আধুনিক ডাটা সেন্টার পাব এবং ডিআর সেন্টারও হয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য বিষয়েও আমরা ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি।

তার আগে অনুষ্ঠানের শুরুতেই ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, বলেন- দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে আমরা ট্রান্সফরমেশনের এই উল্লেখযোগ্য ধাপ পার হতে যাচ্ছি। এটা আমাদের পুঁজিবাজার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ন একটি ঘটনা। বাস্তবতা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমরা সেন্ট্রাল ওএমএস এর জন্য কোটেশনও কিন্তু কালেক্ট করতে পারিনি। যার কারণে আমাদের জন্য এই ট্রান্সফরমেশন খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই সার্টিফিকেশনের মাধ্যমে আগের দুটি ব্রোকারেজ হাউজ তাদের নিজস্ব ওএমএস দিয়ে কার্যক্রম শুরু করেছে। আজকে আরো দুটি কোম্পানি গো-লাইভ কার্যক্রম শুরু করবে। যেদিন আমরা একসঙ্গে ১০-১৫টি কোম্পানিকে এর আওতায় নিয়ে আসতে পারব, সেদিনই আমাদের এই উদ্যোগ সফলতা লাভ করবে।

তিনি আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সেন্ট্রাল ওএমএস সেখানে নির্দিষ্ট কিছু ফিচার কাঠামো রয়েছে। এটা সকল ব্যবহারকারীর জন্য সমান। ব্রোকার হোস্টেড ওএমএস এর মাধমে একজন ব্রোকার তার বিনিয়োগকারীদের নিজের সুবিধামত ভ্যালু এডেড সার্ভিস নিশ্চিত করতে পারবেন। আমাদের এই অগ্রযাত্রার অর্জন যেমন আছে তেমনি এখনও এখানে অনেক বিষয় করণীয় রয়েছে। ব্রোকার হোস্টেড ওএমএস ব্যবহার করতে গেলে কিছু আর্থিক সক্ষমতা ও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আগামী দিনগুলোতে আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের শুধু নতুন টেকনোলজি নিলেই হবে না, সেই সাথে কর্মীবাহীনীকেও দক্ষ করতে হবে। এই সার্টিফিকেশন প্রক্রিয়ায় বিদেশী কোম্পানী ফিক্সনক্স এর সহায়তা নিয়েছি। এর মাধ্যমে আমাদের এক্সচেঞ্জে সক্ষমতা বেড়েছে। সবশেষে তিনি টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ডিএসই’র উন্নয়নের আশা ব্যক্ত করে উনার বক্তব্য শেষ করেন।

ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ জিয়াউল করিম তার বক্তব্যে বলেন, আজকে যে বিষয়টি নিয়ে অনুষ্ঠানটি হচ্ছে এটা আমাদের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের জন্য একটা বিশাল অর্জন৷ ফিক্স ছোট একটি শব্দ৷ ফিক্স মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফর্মেশন এক্সচেঞ্জ৷ নাসডাকের যে ম্যাচিং ইঞ্জিন আছে সেটার একটা ভাষা আছে আর সেটাই হচ্ছে ফিক্স৷ কোনো ব্রোকার যখন ম্যাচিং ইঞ্জিনের সাথে যোগাযোগ করে সেটা এই ভাষার মাধ্যমে করে থাকে৷ এই ভাষাটা ব্রোকার সঠিকভাবে জানে কিনা সেটার যাচাই এই ফিক্স সার্টিফিকেশনের মাধ্যমে করা হয়েছে৷ প্রাথমিকভাবে এই সার্টিফিকেশনের জন্য ফিক্সনক্স কোম্পানির সহায়তা নিয়েছি। বর্তমানে আমাদের কর্মকর্তাবৃন্দ এ কাজটি নিজস্বভাবে করার সক্ষমতা অর্জন করেছি। এটি আমাদের জন্য একটি বড় অর্জন।

এছাড়াও বক্তব্য রাখেন শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকিল রিজভী৷ তিনি বলেন, আমাদের একটি স্বপ্ন ছিল নিজস্ব ওএমএস এর মধ্যে লেনদেন করা। আমরা এর দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমাদের সফটওয়্যারটি চায়না কিংডম থেকে নেয়া হয়েছে। একাজটি করার জন্য বর্তমান কমিশন আমাদের সাহস যুগিয়েছেন ও সর্বাত্তক সহযোগিতা করেছেন। এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এটা আমাদের নিজস্ব তৈরিকৃত একটি ওএমএস। এটি করতে সহায়তা প্রদানের জন্য আমি বিএসইসি ও ডিএসইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটি আমাদের সাহসকে অনেক বেশি বৃদ্ধি করেছে।

পরে বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ এর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকিল রিজভী এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর