বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

রবিবার শেয়ারবাজারে বড় দর পতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৩ সময় দেখুন
রবিবার শেয়ারবাজারে বড় দর পতন


দেশের শেয়ারবাজারে রোববার (২৭ ফেব্রুয়ারি) লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত টানা পতন অব্যাহত ছিল। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬৩ পয়েন্ট পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক পতন শেষে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে, ডিএসইএস শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬৫টি কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। দর বেড়েছে মাত্র ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯১৬ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫০৬ পয়েন্ট পতন হয়ে দিন শেষে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩০০ পয়েন্ট কমে ১১ হাজার ৬৯৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩২৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৩ টির শেয়ারে দর পতন হয়েছে। শেয়ার দর বেড়েছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর