রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেলেন মারিয়া কারিনা রে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৮৫০ সময় দেখুন
বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেলেন মারিয়া কারিনা রে

শফিকা তাসমিন ইমা:

কক্সবাজার ইয়্যুথ এন্ট্রপ্রেনরস ক্লাব (সিওয়াইইসি) এর বর্ষসেরা উদ্যোক্তা সম্মাননা পেলেন নারী উদ্যোক্তা মারিয়া কারিনা রে। মারিয়া হোমমেড খাবারের প্রতিষ্ঠান স্টারিনা’স কিচেনের স্বত্বাধিকারী। গত ১১ জুন কক্সবাজার শহরের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রাঙ্গনে আয়োজিত ‘মিট আপ’ অনুষ্ঠানে মারিয়াকে বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে ঘোষণা করা হয়। মারিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। অনুষ্ঠানে কক্সবাজারের ৯০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশ নেন। গতবছর থেকে উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি।

সম্মাননা অর্জনের পর মারিয়া কারিনা রে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন- যেকোন স্বীকৃতিই আনন্দের। স্টারিনা’স কিচেনের যাত্রা দুবছর পার হলো। অল্পসময়ের মধ্যে এই সম্মাননা অনেক বড় একটা পাওয়া। এ ধরনের সম্মাননা ব্যবসাকে সামনে এগিয়ে নিতে এবং আরো উদ্যমী হতে অনুপ্রাণিত করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর